কীওয়ার্ড রিসার্চ অনলাইন মার্কেটিং ও SEO এর একেবারে প্রথমিক বিষয় । সার্চ ইঞ্জিন পুরাটাই কীওয়ার্ড নির্ভর । আমরা সার্চ দেওয়ার সময় ও ২-৩ টা কীওয়ার্ড ব্যবহার করি।
আমাদের সার্চ দেওয়া কীওয়ার্ড এর সাথে যেসব ওয়েবসাইট কনটেন্ট এর কীওয়ার্ড মিলে যায় তারাই শুধুমাত্র সার্চ ইঞ্জিন এর প্রথম পেজ এ আসে । এজন্য ওয়েবসাইট তৈরি করার আগে আমাদেরকে কীওয়ার্ড রিসার্চ করে নিতে হয় ।
আমি এখন আপনাদেরকে একেবারেই সহজ অংশটুকু দেখাবো ।
- এজন্য গুগল কীওয়ার্ড প্ল্যানার Gmail id দিয়ে sign in করুন ।
- এবার tools ক্লিক করে কীওয়ার্ড প্ল্যানার সিলেক্ট করুন।
- Search for new keyword and ad group ideas এখানে ক্লিক করে আপনার পছন্দের কীওয়ার্ড টা দিন ।
- এখন আপনারা গুগল কীওয়ার্ড প্ল্যানার কিভাবে কাজ করে তা জানবেন।
- এখানে আপনি আপনার পছন্দের কীওয়ার্ড টা দিন।
- আপনি যদি আপনার পেজের নাম সার্চ করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন।
- আপনার প্রয়োজন মতো বিভাগ সিলেক্ট করুন।
- আপনি কোন location এ সার্চ করতে চান তা নির্দিষ্ট করে দিন।
- language টা নির্দিষ্ট করুন।
- এই option টা অত্যন্ত গুরুতপূর্ণ। এখানে আপনি আপনার প্রযোজন মতো অনুপাত নির্দিষ্ট করুন। competition অবশ্যই low নির্দিষ্ট করতে হবে।
- Exact match সিলেক্ট করে ওর নিচে Download Plan এ ক্লিক করুন ।Add to plan এ ক্লিক করে আপনার পছন্দের কীওয়ার্ড টা সিলেক্ট করুন । আপনি যত খুশি কীওয়ার্ড add করতে পারবেন ।ডান পাশের Ad groups "set match type" এ ক্লিক করুন ।
- এখন আপনি একটা window পাবেন ওখানে Excel CSV তে ক্লিক করুন ।
কিভাবে পারফেক্ট কীওয়ার্ড
খুঁজে বের করবেন
।
পারফেক্ট বলছি তার কারণ :
- গ্লোবাল কতজন Avg. মানুষ ওই কীওয়ার্ড এ সার্চ দেয় ।
- লোকাল কতজন Avg. মানুষ ওই কীওয়ার্ড এ সার্চ দেয়।
- Google এ এর competition কেমন ।
- Suggested bid রেট কত ।
- Google Trends এর মাসিক সার্চ এর গ্রাফ।





